Monday, June 8, 2026

লালমোহনে প্রতিপক্ষের হামলায় একই পরিবারের ৫ জন আহত

ভোলার লালমোহনে প্রতিপক্ষের হামলায় একই পরিবারের ৫ জন আহত হয়েছে। জমিজমা বিরোধের জের ধরে রবিবার ( ২২ মার্চ) দুপুরে উপজেলার বদরপুর ইউনিয়নের ৫নং ওয়ার্ডে এ ঘটনা ঘটে। হামলায় আহতদের মধ্যে জয়গুন বিবি (৮০), তার ছেলে মোঃ কবির (৪০), আলাউদ্দিন (৪২), মোঃ রাকিব (৩৫), এবং পুত্রবধু লিপি বেগম (৩০) কে লালমোহন হাসপাতালে ভর্তি করা হয়েছে। পরে অবস্থার অবনতি ঘটলে জয়গুন বিবিকে ভোলা সদর হাসপাতালে স্থানান্তর করেন চিকিৎস্যক।
আহত কবির হোসেন জানান, রবিবার সকালে তারা তাদের ভাই-ভাতিজাদের নিয়ে তাদের পুকুর থেকে কিছু মাটি কেটে কবরস্থানের উন্নয়ন কাজ করতে থাকেন। এসময় কোনো কিছু বুঝে ওঠার আগেই বাড়ির ফকরুল জমাদার লোকজন নিয়ে তাদের উপর লাঠিসোঠা নিয়ে অতর্কিত হামলা হামলা চালায়। হামলায় আহত হওয়ার পর হাসলাপাতালে চিকিৎস্যা নিতে গেলে সেখানেও লোকজন নিয়ে বাধার চেষ্টা করে ফকরুল জমাদার। খবর পেয়ে হাসপাতালে পুলিশ উপস্থিত হলে ফকরুল পালিয়ে যায়।
এ ব্যপারে জানান জন্য ফকরুল জমাদারের সাথে চেষ্টা করেও তার বক্তব্য নেয়া সম্ভব হয়নি। তবে এলাকার আলাউদ্দিন মাষ্টার এবং সাজাহান সাজু সহ অনেকে জানান, বিয়টি অত্যন্ত দুঃখ জনক।
লালমোহন থানার এস আই জয়ধর জানান, ঘটনার ব্যপারে ভুক্তভোগীরা অভিযোগ করেছে এবং তদন্ত সাপেক্ষে পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হবে।
২২/৩/২০২৬
লালমোহন (ভোলা) সংবাদদাতা :

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles