Monday, June 1, 2026

লালমোহনে আওয়ামী লীগের গোপন বৈঠকে হামলা, আহত-৬

লালমোহন সংবাদদাতা ঃ
ভোলার লালমোহনে হাফিজ বিরোধী বিএনপির নেতাকর্মীদের নিয়ে বিশৃংখ্যল কর্মকান্ড সৃষ্টির জন্য গোপন বৈঠক করার অভিযোগে আওয়ামী লীগ নেতাকর্মীদের উপর হামলার ঘটনা ঘটেছে। মঙ্গলবার ( ১ এপ্রিল) রাত ১০ টার দিকে উপজেলার চরভুতা ইউনিয়নের হাজিগঞ্জ মাধ্যমিক বিদ্যালয় মাঠে এ হামলার ঘটনা ঘটে। হামলায় লালমোহন উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ফকরুল হাওলাদারের ভাই চরভুতা ইউনিয়ন আওয়ামলী লীগ সহ-সভাপতি মোস্তফা হাওলাদার ও চরভুতা ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ছিদ্দিকুর রহমানসহ অন্তত ৬ জন আহত হন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি স্বাভাবিক করে।
লালমোহন থানার ওসি সিরাজুল ইসলাম জানান, এ ঘটনায় কোনো পক্ষ লিখিত অভিযোগ দেয়নি। তবুও ঐ এলাকায় পুলিশি নজরদারী বাড়ানো হয়েছে।
চরভুতা ইউনিয়ন বিএনপির সভাপতি ও ইউপি মেম্বার কালাম সরকার জানান, দেশের শান্ত পরিস্থিতিকে অশান্ত করার জন্য আওয়ামলী লীগ তৎপরতা চালাচ্ছে। মঙ্গলবার রাতে লালমোহন উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ফকরুল হাওলাদারের ভাই ও চরভুতা ইউনিয়ন আওয়ামলী লীগ সহ-সভাপতি মোস্তফা হাওলাদারের নেতৃত্বে স্থানীয় বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ছিদ্দিকুর রহমান ও বেশ কিছু হাফিজ বিরোধী বিএনপির নেতাকর্মীদের নিয়ে হাজিগঞ্জ হাইস্কুল মাঠে গোপন বৈঠকের আয়োজন করে। খবর পেয়ে স্থানীয় বিএনপি ও অংগ সংগঠনের নেতাকর্মীরা সেখানে গিয়ে ধাওয়া দিয়ে গোপন বৈঠক ছত্রভঙ্গ করে দেয়। এ সময় রাতের আঁধারে এ্যালোপাথারী মারপিটে কয়েকজন আহত হয়।
এ বিষয়ে মোস্তফা হাওলাদার বলেন, ঈদ করতে বাড়িতে আসা লোকজন নিয়ে স্কুল মাঠে আমরা কথাবার্তা বলছিলাম। এসময় লালমোহনের ছাত্রদল নেতা মারুফ ও চরভুতা ইউনিয়ন বিএনপির সাবেক সেক্রেটারী ছিদ্দিকসহ বেশ কিছু বিএনপির নেতাকর্মী এসে আমার কাছে স্কুলের কিছু বেঞ্চ ও হ্যান্ডমাইক চায়। এ নিয়ে কথাবার্তার এক পর্যায়ে এলাকার বিএনপি ও ছাত্রদল কর্মীরা অতর্কিত হামলা চালায়।
স্থানীয় সুত্রে জানা গেছে, লালমোহন উপজেলা বিএনপির মধ্যে দু’টি গ্রুপ বিদ্যমান। বিএনপির স্থায়ী কমটিরি সদস্য ও সাবেক মন্ত্রী মেজর (অবঃ) হাফিজ উদ্দিন আহমেদ এর প্রতিপক্ষ হিসেবে বিএনপির একটি গ্রুপ তার চাচাতো ভাই লালমোহন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক নজরুল কাদের মার্শাল হিমুকে সামনে আনার চেষ্টা করছে। এ অবস্থায় মার্শাল হিমুর গ্রুপের নেতাকর্মীরা বিভিন্ন ভাবে শক্তি সঞ্চারের চেষ্টা চালাচ্ছে। চরভুতা ইউনিয়ন বিএনপির সভাপতি ও ইউপি মেম্বার কালাম সরকার জানান, হাজিগঞ্জ হাইস্কুল মাঠে গোপন বৈঠক করতে মার্শাল গ্রুপের লোকজনকেই জড়ো করেছে আওয়ামী লীগ নেতা মোস্তফা হাওলাদার।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles