Saturday, June 13, 2026

লালমোহনে নদীর পাড় থেকে অসুস্থ অবস্থায় আমেরিকান যুবক উদ্ধার

ভোলার লালমোহনে নদীর পাড় থেকে অসুস্থ অবস্থায় ২০ বছর বয়সী এক আমেরকিান যুবককে উদ্ধার করেছে লালমোহন থানা পুলিশ। রবিবার (৬ জুলাই) দুপুরে স্থানীয়ভাবে সংবাদ পেয়ে উপেজেলার ধলীগৌরনগর ইউনিয়নের নুরুল্লা এলাকার মেঘনা নদীর পাড় থেকে তাকে উদ্ধার করে প্রথমে লালমোহন হাসপাতালে নেয়া হয়। পরে তার অধিকতর সুস্থতার জন্য তাকে ভোলা সদর হাসপাতালে স্থানান্তর করা হয়। উদ্ধারকৃত আমেরকিান যুবকের নাম আলেকজান্ডার নিকোলাস পাউল।
পাউলের দেয়া তথ্যমতে লালমোহন থানার ওসি সিরাজুল ইসলাম জানান, পাউল তার মায়ের কাছে শুনেছে তার বাবার বাড়ি বাংলাদেশে। সে কারনে বাংলাদেশ ঘুরে দেখার জন্য ইচ্ছা জাগে পাউলের । পরে মায়ের অনুমতি নিয়ে গত ১৪ দিন আগে বাংলাদেশে এসে বিভিন্ন জায়গায় ঘুরতে থাকে পাউল। এর এক পর্যায়ে শনিবার কোনো এক সময় লালমোহনের নুরুল্লা এলাকার মেঘনা নদীর পাড়ে নদী ভাঙ্গন রোধের ব্লকের উপর তাবু টানিয়ে (বেইজ ক্যাম্প) বসে নদীর দৃশ্য দেখতে থাকে এবং ক্যামেরা দিয়ে বিভিন্ন ধরণের ছবি তুলতে থাকে। এর এক পর্যায়ে পাউল অসুস্থ হয়ে শূয়ে পরে। রবিবার বেলা ১১টার দিকে বিষয়টি এলাকার জেলেরা দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। লালমোহন থানার ওসি আরো জানান, পরে পাউলের থেকে পাওয়া ফোন নম্বর সংগ্রহ করে তার মায়ের সাথে আমেরিকায় যোগাযোগ করে তার নিরাপত্তার জন্য যাবতীয় ব্যবস্থা করে পুলিশ।
৬/৭/২০২৫

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles