Saturday, June 13, 2026

ফেইক আইডিতে যুবদল নেতার ক্যারিয়ার নষ্টের অপচেষ্টার অভিযোগ

লালমোহন উপজেলার বদরপুর ইউনিয়ন (দক্ষিন) যুবদল সাধারণ সম্পাদক আলমগীর হোসেনের রাজনৈতিক ক্যারিয়ার নষ্ট করতে উঠেপরে লেগেছে কতিপয় স্বার্থান্বেষি মহল। গত বেশ কিছুদিন ধরে তার একটি ছবি ফেক আইডির মাধ্যমে ছড়িয়ে তার সুনাম নষ্ট করার অপচেষ্টা চালানো হচ্ছে বলে দাবী করেন আলমগীর হোসেন।
তিনি জানান, ১৯৯৫ সাল থেকে তিনি মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম এর রাজনীতির সাথে যুক্ত হয়ে অদ্যাবদি তার সাথে বিশ্বস্তভাবে রাজনীতি করে চলেছেন। যার ফলশ্রুতিতে তাকে ২০২০ সালের দিকে বদরপুর ইউনিয়ন (দক্ষিন) যুবদল সাধারণ সম্পাদক পদে দায়িত্ব দেয়া হয়। এর আগেও তিনি বিএনপির বিভিন্ন অংগসংগঠের দায়িত্ব পালন করেন।
সম্প্রতি গত ৫ আগষ্টের পটপরিবর্তনের পর থেকে নিম্মক্ত ছবিটি দিয়ে কতিপয় ফেস বুকের ফেক আইডির মাধ্যমে আওয়ামী ট্যাগ দেয়ার ষড়যন্ত্র চালানো হচ্ছে।
আলমগীর হোসেন জানান, নিম্মক্ত ছবিটি ২০১৬ সালের দিকে আমার কোম্পানি মেসার্স ব্রাদার্স নেভিগেশন কোং এর এমভি কর্ণফুলি-১২ ও ১৩ এই দুটি লঞ্চ ঢাকার সদরঘাটে উদ্বোধন করতে যান নৌ-পরিবহন সচিব ও তৎকালীন এমপি নুরুন্নবী চৌধুরী শাওনসহ বিআইডব্লিউটিএর চেয়ারম্যানসহ বিভিন্ন সরকারী কর্মকর্তারা। সঙ্গত কারনেই কোম্পানীর লঞ্চ পরিদর্শক হিসেবে তাদেরকে ফুল দিয়ে অভ্যর্থনা জানাতে হয়। কিন্তু এই মুহুর্তে কুচক্রি মহল ২০১৬ সালের সেই ছবিটিকে বিভিন্ন দৃষ্টিভঙ্গিতে পোস্ট করে চলেছে।
আলমগীর হোসেন জানান, এসব ছবি পোষ্ট করে শহীদ রাষ্ট্রপতি প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ এবং মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম এর রাজনীতি থেকে আমাকে বিচ্যুত করা যাবে না। এ বিষয়ে বদরপুর ইউনিয়ন তথা লালমোহন উপজেলা বিএনপি ও এর অংগ সংগঠনের সর্বস্তরের নেতাকর্মীদের সুদৃষ্টি ও সদয় অবগত থাকার আহবান জানানিয়েছেন আলমগীর হোসেন।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles