Tuesday, June 2, 2026

ফ্যাসিষ্ট সরকারের প্রতিটি অপকর্ম এদেশের মানুষকে বিষিয়ে তুলেছে

লালমোহনে বিএনপির ইফতার মাহফিলে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম বলেন, পালিয়ে যাওয়া পতিত ফ্যাসিষ্ট সৈরাচারী সরকারের প্রতিটি অপকর্ম এদেশের মানুষকে বিষিয়ে তুলেছে। যার কারনে গনঅভুথ্যানের মাধ্যমে পালিয়ে যেতে বাধ্য হয়েছে স্বৈরাচারী এভ সরকার । আগামী নির্বাচনে জন্য দলীয় নেতাকর্মীদের প্রস্তুত থাকার আহবান জানিয়ে মেজর হাফিজ আরো বলে সৈরাচারের দোসরদের প্রতিহত করার জন্য সোচ্ছার থাকতে হবে।মঙ্গলবার (১২ মার্চ) বিকালে লালমোহন উপজেলা অডিটোরিয়ামে লালমোহন পৌর বিএনপি’র আহবায়ক সাদেক মিয়া জান্টুর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভোলা জেলা বিএনপি’র সভাপতি গোলাম নবী আলমগীর।অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে ভোলা সদর উপজেলা বিএনপির সদস্য সচিব রাইসুল আলম , ভোলা জজ আদালতের পি পি অ্যাডভোকেট তৈবুর রহমান, লালমোহন উপজেলা বিএনপির সদস্য সচিব শফিকুল ইসলাম বাবুল পঞ্চায়েত , তজুমদ্দিন উপজেলা বিএনপির সভাপতি মিন্টু চেয়ারম্যান সহ ভোলা জেলা বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles